সিলেটে রাসূল (সা.)-এর শানে কবিতা পাঠের আসর

Spread the love

কবিতার উর্বর জনপদে জন্ম গ্রহণ করেছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কবি ও কবিতার প্রতি তাঁর একটি স্বভাবসুলভ আগ্রহ ও কৌতুহল ছিল। তিনি নিজে যেমন কবিতা শুনতে ভালোবাসতেন তেমনি অন্যদেরও কবিতার প্রতি আগ্রহী করে তোলার ব্যাপারে সচেষ্ট ছিলেন। রাসূল (সা.) বলেছেন, ‘যে দুটো মনোরম আবরণে আল্লাহতায়ালা বিশ্বকে সাজিয়ে থাকেন, কবিতা তার একটি।’ তিনি আরও বলেছেন, ‘নিঃসন্দেহে কোনো কোনো কবিতায় রয়েছে প্রকৃতি জ্ঞানের কথা।’ তিনি সাহাবিদের নির্দেশনা দিয়েছিলেন, ‘তোমরা তোমাদের সন্তানদেরকে কবিতা শেখাও, এতে তার কথা মিষ্টি ও সুরেলা হবে।’ হযরত আয়েশা সিদ্দিকা (রা.) আরও বর্ণনা করেনÑমহানবী (সা.) বলেছেন, ‘তোমরা কাফির, মুশরিকদের নিন্দা করে কাব্য লড়াইয়ে নেমে পড়। তীরের ফলার চেয়েও তা তাদেরকে বেশি আহত করবে।’ মহানবী হযরত মোহাম্মদ (সা.) যথার্থই একজন কবিতাপ্রেমিক ছিলেন। তাই তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকে কাব্যচর্চা চালিয়ে যেতে হবে।

১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কবিতাকেন্দ্র, সিলেট-্এর উদ্যোগে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শানে কবিতা পাঠের আসরে বক্তারা এসব কথা বলেন।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কবিতাকেন্দ্র, সিলেট-এর সভাপতি কবি মুকুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি কামরুল আলমের সঞ্চালনায় আসরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কবি কলামিস্ট আবু মালিহা, কবি বাছিত ইবনে হাবীব, নাজমুল আনসারী, ডা. আব্দুল জলিল চৌধুরী, মো. বশির আহদ ও মাজহারুল ইসলাম জয়নাল।

আসরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শানে নিবেদিত স্বরিচত কবিতা পাঠ করেন কবি শাহেদ শাহরিয়ার, মোহাম্মদ উল্লাহ ইমরান, মাহফুজ জোহা, শামস মাহবুব, জেনারুল ইসলাম, হাতিম আল-ফেরদৌসী, কামাল আহমদ, আব্দুল কাদির জীবন, নজমুল হক চৌধুরী, আজমল আহমদ, আমীর বিন গোলাম রব্বানী, মুন্সি আব্দুল কাদির, ইফতেখার শামীম, জাকওয়ান মোহাম্মদ সালেহ, নাহি আল হাসান, বাছিত মোহাম্মদ, রাকিবুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *