বালাউট দারুল কোরআন মাদরাসার র‍্যালী অনুষ্ঠিত

Spread the love

সিলেটের জকিগঞ্জ উপজেলাধীন ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও দারুল কিরাত শাখা’র উদ্যোগে ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার সকাল ১০টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ও ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে এক মোবারক র‍্যালী অনুষ্ঠিত হয়।  মাওলানা ডা. শাহ মোহাম্মদ ছাফিউর রহমান ছাহেব জাদায়ে বালাউটির নেতৃত্বে আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর মাযার জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া র‍্যালী বৃহত্তর বালাউটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মাদরাসার মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ইউনুস আহমদ, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা ফরিদ আহমদ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাসুকুর রহমান মারুফ, কবি মাওলানা মাহবুবুর রহীম, ছাহেব জাদায়ে বালাউটি মাওলানা মিনহাজুর রহমান, মাওলানা আজির উদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ রতনগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, ছাহেব জাদায়ে বালাউটি মাওলানা মুছাদ্দিকুর রহমান, মাওলানা মুনিবুর রহমান, বালাউট দারুল কোরআন মাদরাসার শিক্ষক হাফিয আব্দুল হাছিব, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, বালাউট ক্লাবের নেতৃবৃন্দ, বালাউট দারুল কোরআন মাদরাসা ও দারুল কিরাত শাখার শিক্ষার্থীগণ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *