
জকিগঞ্জ টিভি :: পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে সিলেটে মুবারক র্যালি করেছে ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড।
শনিবার সকালে আশিকানে মোস্তফা (সা.) ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশ নেন হাজারো ছাত্র জনতা।
শতাধিক গাড়ি সারিবদ্ধভাবে রাসূল সা.’র প্রশংসাগাঁথা না’তে রাসূল গেয়ে সিলেট থেকে জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়িতে এসে পৌঁছে। এসময় অংশগ্রহণকারীদের মাতিয়ে রাখিন ইসলামী সঙ্গীতশিল্পীরা।
র্যালী শেষে ফুলতলী ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে নসীহত পেশ করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী। বিশ্বের সকল মুসলমানদের মঙ্গল কামনায় এসময় মোনাজাত করা হয়।