
বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ৫ম বর্ষপূর্তি ও লোগো উন্মোচনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ শহরে সোনার বাংলা কনফারেন্স হল রুমে সংগঠনের সভাপতি সোলেমান লস্করের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিসবাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন। মাওলান শহীদ উদ্দিন রাজুর এর কোরান তেলাওয়াতে মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, অফিসার ইনচার্জ আবু নাসের, সংগঠনের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান, উপদেষ্টা জামাল আহমদ, সহ-সভাপতি আব্দুল আজিজ আইনুল, সহ-সভাপতি এন আই সুজন, দপ্তর সম্পাদক মইনুদ্দিন মনই, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক তাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, কৃষক লীগের সভাপতি আব্দুল, আহাদ কৃষক লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিম আহমদপুতুল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রিপন আহমেদ ২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মাসুদ আহমদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর।

জনাব জাফরুল ইসলাম এমডি সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি
সাংবাদিক এনামুল হক মুন্না, আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন।
এডভোকেট আব্দুল্লাহ-আল-মামুন হীরা, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ ও আহমদ হোসেন আইমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের দূর্যোগকালীন সময়ে প্রবাসীদের ভূমিকা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন। এসময়, সরকারি অফিসগুলোতে প্রবাসীদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণে প্রবাসী হেল্পডেস্ক তৈরীর দাবি উত্থাপিত হলে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।