
খলিফায়ে মাদানী, আল্লামা মামরখানী রহ. এর স্মৃতিধন্য জামিয়া ইসলামিয়া ফয়জেআম মুনশীবাজার, জকিগঞ্জ, সিলেট-এর দীর্ঘ ছয় যুগের সিনিয়র মুহাদ্দিস, শতবর্ষী বর্ষিয়ান আলেমেদ্বীন, উস্তাদুল উলামা, সুযোগ্য সন্তানের গর্বিত পিতা শাইখুল হাদীস মাওলানা মাহমুদ হুসাইন হাতিডহরী রহ. এর স্মরণে বিশেষ দোয়া মাহফিল ২৯শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল ০২ঘটিকায় মুনশীবাজার মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
জামিয়ার নির্বাহী মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আব্দুল মুসাব্বির আইয়রী’র সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আবদুল কারীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃটেনের জনপ্রিয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।
বক্তব্য রাখেন মুনশীবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি মাহমুদ হুসাইন, মাওলানা ইউনুস আহমদ খাদিমানী, মাওলানা মুফতি জামাল উদ্দীন, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি সিদ্দিক আহমদ চিশতী, মেওয়া মাদরাসার মুহাদ্দিস ও শাইখে হাতিডহরী রহ. এর সাহেবজাদা মাওলানা মঞ্জুর আহমদ সালিম, ৮নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, প্যানেল চেয়ারম্যান এম. এ. হালিম, সদস্য ইসলাম উদ্দীন, সাবেক সদস্য আব্দুস সবুর, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার শাহ আলম শাহীন প্রমূখ।
পরিশেষে শাইখে হাতিডহরী রহ. এর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মুনশীবাজার মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুক্বাদ্দাস আলী সাহেব।