বীরশ্রীতে প্রাথমিক স্কুল শিক্ষক উবাদুর রহমানের মৃত্যু ; বিভিন্ন মহলের শোক

Spread the love

তৌফিক ওমর রাসেল:: সোনাপুর-সুপ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ওবায়দুর রহমান অদ্য বিকেল ৪ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গুরুসদয় উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমানের ছোট ভাই।

একজন সৎ ও শান্তশিষ্ট মানুষ হিসেবে উবাদুর রহমানের পরিচিতি ছিলো সর্বজনবিদিত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।
সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আব্দুল আউয়াল পলাশ জানান, ‘কর্মজীবনে অল্পদিন কাছে থেকে দেখলেও তিনি ছোটকাল থেকেই পরিচিত। তাঁর মৃত্যুতে খুবই ভাল মনের একজন মানুষ হারালাম।’

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্র-শিক্ষক, সহকর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য তিনি বিগত ২৮/২৯ বছর যাবৎ শিক্ষকতা পেশায় কর্মরত ছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *