
সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
অদ্য বাদ আসর থানা বাজার মাদ্রাসা মসজিদে জকিগঞ্জের কৃতিসন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের আশু রোগমুক্তি কামনায় থানাবাজার মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সেভ দ্যা ন্যাচার সিলেট মহানগর শাখার সহ সভাপতি ও এমসি কলেজ ছাত্রলীগনেতা মাছুম আহমদের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরনে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এম.আজমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য তুতিউর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, থানাবাজার ব্যাবসায়ি সমিতির সভাপতি মুহিবুর রহমান, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, জয়নাল আবেদীন, শরিফ আহমদ সহ বাজারের ব্যাবসায়ী বৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক, ইসমাইল হোসেন, রিয়াজ উদ্দিন, নজরুল ইসলাম যুবলীগ নেতা শিহাব উদ্দিন, জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা মো হোসেন আহমদ, আরাফাত নাঈফ, আব্দুল্লাহ, সাকিব, ডালিম, কামরান সহ অনেকেই।