
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ এর সুস্থতা কামনয় জকিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজনে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, সহ সভাপতি মোস্তফা আহমদ কমান্ডার, সাংগঠনিক সম্পাদক এম.এ. সালাম, দপ্তর সম্পাদক আব্দুশ শহিদ। পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছুদ্দিন, সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সদস্য শিহাব উদ্দিন, শামীম আহমদ, আব্দুল গফুর মেম্বার। কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হক (অনু)। যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমরু, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়্যুম। মৎসজীবিলীগের সভাপতি মরহম আলী। ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দীন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ।