
কুরআনিক ফাউন্ডেশন জকিগঞ্জ’র ঈদ পুনর্মিলন ও সাধারণ সভা ৭ আগষ্ট, শুক্রবার সকাল দশ ঘটিকা থেকে সোনার বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক মাওলানা শিহাবুদ্দীনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হাফিজ ফুযায়েল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. সহ-সভাপতি- হাফিজ জাহেদ আহমদ ফয়সাল,মাওলানা আকবর বিন হানিফ,মাওলানা হাবিবুর রহমান মাসরুর,হাসান মেহেদী, মাওলানা মনজুর আহমদ, মাওলানা ইমাইল আহমদ, সাধারণ সম্পাদক- মাওলানা সাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক -কাজী ফাহিদুর রহমান, সহ সম্পাদক – জসীমউদ্দিন, মাওলানা আব্দুল্লাহ ইমরান, মাওলানা ইমদাদুল হক শাহীন, মাওলানা আলিমুদ্দীন আলেক, মাওলানা মীম রেজওয়ান, সাংগঠনিক সম্পাদক- গুলজার আহমদ,প্রচার সম্পাদক – মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী,প্রকাশনা সম্পাদক – মাওলানা হুসাইন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক- হাফিজ মাহমুদুল হাসান দুলাল, ছাত্র কল্যাণ সম্পাদক-কে এম নাসির,স্বেচ্ছাসেবক সম্পাদক- আখলাকুল আম্বিয়া,দফতর সম্পাদক- আবদুল মালিক রাজু,আপ্যায়ন সম্পাদক- যুবায়ের আহমদ, ইউনিয়ন প্রতিনিধি- সুহায়েল আহমদ (সদর), আহমদ আশরাফ,আবুল কাসিম চৌধুরী, হাফিজ বিলাল আহমদ।