প্রাক্তন ছাত্র পরিষদ সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার ঈদ পুনর্মিলনী

Spread the love

০৪।০৮।২০২০ (মঙ্গলবার) ঐতিহ্যবাহী সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। দুপড়ীরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ হিফজুর রহমান ও মাওলানা মোঃ ইমদাদুর রহমান এর যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্তিত ছিলেন মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী ও ঐতিহ্যবাহী মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ জনাব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন প্রাক্তন ছাত্র ক্বারী মাওলানা মোঃ আব্দুর রহমান, না’তে রাসুল পরিবেশন করেন প্রাক্তন ছাত্র মো: সাদিকুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার বর্তমান অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক জনাব মাওলানা মোঃ কুতবুল আলম।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হবিবপুর-কেশবপুর ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আব্দুল হাকীম, ইসলামীয়া মোহাম্মদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আব্দুল জব্বার, মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ নুরুল ইসলাম জিহাদি, বারোজনি-কোনারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাওলানা মোঃ ইমদাদুর রহমান, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মোঃ আব্দুল আহাদ, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা মোঃ ইসমাইল হোসেন, পীরনগর ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী জনাব মাওলানা মোঃ ইমদাদুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী আবু ছায়িদ মো. আশিক, মাদরাসার শিক্ষদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মোঃ আব্দুল বাসিত।

১৯৫১ সালে যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা তথা ইলমে অহীর প্রচার ও প্রসারে অনবদ্য অবদান রেখে আসছে। বর্তমানে (২০২০-২১ শিক্ষা বর্ষ) এই প্রতিষ্ঠানে আলিম স্তর (উচ্চ মাধ্যমিক সমপর্যায়) চালু করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা মাদরাসার উন্নয়নকল্পে আন্তরিক সহযোগিতা করবেন বলে একাত্মতা পোষণ করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *