
জকিগঞ্জ ট্যুরিষ্ট ক্লাব এর সাংগঠনিক অগ্রযাত্রা উপলক্ষে সোমবার দুপুর ১২ ঘটিকায় জকিগঞ্জ স্থল ও শুল্ক স্টেশন প্রাঙ্গনে সংগঠনের আহবায়ক মিজান রাজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।ফিতা কাটার মাধ্যমে সংগঠনের আনুষ্টানিক অগ্রযাত্রা সুচনা হয়। সংগঠনের সুচনাকে স্মরনীয় রাখতে তারা বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ, ফজলে আশরাফ মান্না, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্টাতা জাফরুল ইসলাম, সমাজ সেবক আব্দুর রহমান, সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক লায়েক, মেহদি হাসান, রক্তাঙ্গন সমাজ কল্যান সংস্থার সভাপতি মুসলেহ উদ্দিন, কুশিয়ারা সাহিত্য সংসদ সদস্য রাসেল আহমদ প্রমুখ।
অতিথিদের ফিতা কাটার মাধ্যমে সংগঠনের আনুষ্টানিক অগ্রযাত্রা সূচনা হয়। সংগঠনের সূচনাকে স্মরনীয় রাখতে তারা বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে।
অনুষ্টানে সর্ব সম্মতিক্রমে জকিগঞ্জ ট্যুরিস্ট ক্লাব এর কার্যকরী কমিটির সভাপতি মিজান রাজ, সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মেহরাব আহমদ চৌ: কে নির্বাচিত করা হয়।
অনুষ্টান শেষে সদস্যরা রাস্তার অসহায় মানুষের মধ্যে মাক্স বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইম উদ্দিন, আহমদ নয়ন, লিপু আহমেদ, মো: নাদিম আহমদ, কামরান আহমদ, রুবেল আহমদ, জাকির হোসেন, মেহরাব আহমদ, আল মামুন, সাহিন আল মাহদি, মাহফুজ আহমদ রেজা, জাহাঙ্গীর হোসেন, কাওসার আহমদ, কামরান চৌধুরী প্রমূখ।