জকিগঞ্জ টিভি:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহসিন হল শাখার (ঢা.বি.) সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সদ্য সাবেক ১নং সহ-সভাপতি মোঃ এজমল হোসেন পাইলট এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট, মঙ্গলবার বাদ আছর সিলেটের জকিগন্জ উপজেলায় মানিকপুর বায়তুন আমান জামে মসজিদে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনোয়ার হোসেন খাঁন ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য রেজাউল হক চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃশামছুল হক চৌধুরী শামু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আলম, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা মাছুম আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা তারেক আহমদ, বুরহান উদ্দিন, নাজিম আহমদ, রাসেল আহমদ, দেলোয়ার আহমদ, দুলু মিয়া, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা নাহিদ আহমদ ও মিনহাজ আহমদ, সারওয়ার আলম প্রমুখ৷

উল্লেখ্য, এজমল হোসেন পাইলট বিগত কিছু দিন থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আছেন৷ তিনি সবার কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন৷