লতিফি হ্যান্ডস এর ব্যবস্থাপনায় দশ হাজার অসহায় মানুষের মধ্যে কুরবানির গোশত বিতরণ

Spread the love

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী’র সার্বিক তত্বাবধানে ‘লতিফি হ্যান্ডস’ এর ব্যবস্থাপনায় এ বছর দশ হাজার অসহায় মানুষের মধ্যে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের ৩য় দিনে ১০ হাজার মানুষ কুরবানির গোস্ত পেয়েছেন।
“লতিফি হ্যান্ডস” বহুমুখী সমাজসেবা মূলক কাজের মাধ্যমে অসহায় দিনমজুর, এতিম, মিসকিন, প্রতিবন্দী, গৃহহীন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছায়া হিসাবে কাজ করছে।
৩ আগষ্ট সোমবার লতিফি হ্যান্ডসের কুরবানী গোস্ত, নগদ অর্থ এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণের সময় আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী’র সাথে উপস্থিত ছিলেন এলিট ফোর্স র‍্যাব১এর সহকারী পরিচালক নোমান আহমদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো আব্দুন নাসের, পুলিশ অফিসার এস আই আহসান রাজা, রনি আহমদ প্রমুখ।
উল্লেখ্য : পশু ক্রয়, কুরবানী, গোস্ত রেডি করে বিতরণ পর্যন্ত প্রত্যেক টি কাজে দিন-রাত পরিশ্রম করেছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর ছাহেবজাদা মাওলানা গুফরান আহমদ চৌধুরী, মাওলানা ফারহান আহমদ চৌধুরী, লোকমান আহমদ চৌধুরী সাদি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *