নিজ কর্মস্থলে সংবর্ধনা পেলেন ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সাহেদ আহমদ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সাহেদ আহমদ তাপাদার ৩৮ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ায় নিজ কর্মস্থলে সংবর্ধনা ও নৈশভোজনের মাধ্যমে সম্মান জানানো হয়। আজ রাতে জকিগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার জনাব আসাদ-উজ-জামান এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাহেদ আহমদ তাপাদার কে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন অফিসার জিষ্ণু চক্রবর্তী, সিনিয়র ক্যাশিয়ার আশরাফুল ইসলাম, অফিসার ক্যাশিয়ার জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র অফিসার শাহেদ শরিফ।

অনুষ্ঠার শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি লিখেন- ‘এই মানুষগুলোর প্রতি আমার ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রতিদিনই জ্যামিতিক হারে বেড়ে চলছে..
৩৮ তম বিসিএসে আমার ক্যাডার সুপারিশ আসায় বর্তমান কর্মস্থল সোনালী ব্যাংক, জকিগঞ্জ শাখার ম্যানেজার স্যারের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান এবং নৈশভোজ।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *