
জকিগঞ্জকে মাদকমুক্ত উপজেলায় রুপায়ন করার দৃঢ়প্রত্যয় নিয়ে অবিরাম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে জকিগঞ্জ থানা পুলিশ। চৌকস কর্মকর্তারা প্রতিদিনই রাত বিরাতে ছুটে চলছেন মাদকমুক্তকরণের অভিযানে।
গতকাল সন্ধ্যা ০৬.২০ ঘটিকায় জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত পীরেরচক সাকিনে বিশেষ অভিযান পরিচালনা করাকালে জনৈক মোঃ বকুল আহমদ এর বসত বাড়িতে টিম জকিগঞ্জের এসআই মোঃ আমিরুল শিকদার, এএসআই কানন কুমার দেব ও সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামী ১। মোঃ বকুল আহমদ (৩২), পিতা-মৃত রকিব আলী, সাং-পীরেরচক, থানাঃ জকিগঞ্জ, ২। মোঃ বাবর হোসেন (৩৮), পিতাঃ মৃত ওয়াতির আলী, সাং-বৈরাগীরবাজার আরিজ কাটিলা, থানাঃ বিয়ানীবাজার, উভয় জেলাঃ সিলেটদ্বয়ের দেহ তল্লাশি করা হয়। এ সময় আসামী বকুল আহমদের কাছ থেকে সাদা পলিথিনে পলিথিনে মোড়ানো ৬০ (ষাট) গ্রাম এবং আসামী বাবুল হোসেনের পরিহিত শার্টের বুক পকেট হতে একটি সাদা পলিথিনে মোড়ানো ৪০ (চল্লিশ) গ্রাম সর্বমোট ১০০ (একশত) গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনা সংক্রান্তে জকিগঞ্জ থানার মামলা নং-২৪, তাং-১৬-০৭-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়েছে।
অপরদিকে অদ্য ১৬-০৭-২০২০ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৪.২০ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন ০৪ নং খলাছড়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিম লোহারমহল সাকিনে বিশেষ অভিযান পরিচালনা করাকালে আসামী ফারুক আহমদ এর বসত ঘরের বারান্দায় টিম জকিগঞ্জের এসআই মোঃ শাহীনুর রহমান, এএসআই তাজুল ইসলাম, এএসআই কানন কুমার দাশ ও সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামী ১। ফারুক আহমদ (৩৫), পিতা-মোঃ নুর উদ্দিন, সাং-পশ্চিম লোহারমহল, থানাঃ জকিগঞ্জ, ২। জাহির উদ্দিন জহির (৩৫), পিতাঃ ওয়াতির আলী, সাং-আঙ্গারজোড়, থানাঃ গোয়াইনঘাট, ৩। আব্দুল হাসিব (৪৬), পিতাঃ মৃত আব্দুল মুক্তাদির, সাং-পশ্চিম লোহারমহল, থানাঃ জকিগঞ্জ, দেহ তল্লাশি করা হয়।
এ সময় আসামী ফারুক আহমদের পরিহিত চেক লুঙ্গি থেকে ০২ (দুই) টি কালো রংয়ের বায়ুরোধক পলিপ্যাকে ২০০ (দুইশত) পিস করে মোট ৪০০ (চারশত) টি লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট, আসামী জাহির উদ্দিন জহির এর পরিহিত চেক লুঙ্গি থেকে ০২ (দুই) টি কালো রংয়ের বায়ুরোধক পলিপ্যাকে ২০০ (দুইশত) পিস করে মোট ৪০০ (চারশত) টি লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট, আসামী আব্দুল হাসিব এর পরিহিত নীল রংয়ের ট্রাউজার এর বাম পকেট হতে ০১ (এক) টি কালো রংয়ের বায়ুরোধক পলিপ্যাকে ২০০ (দুইশত) টি লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং আসামী হাসিবের দেখানো মতে তাদের ব্যবহ্নত একটি সিলভার কালারের মাইক্রোবাসের সামনের কিট বক্সের ভিতরে ০১ (এক) টি কালো রংয়ের বায়ুরোধক পলিপ্যাকে ১০০ (একশত) পিস লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য অনুমান ৩,৩০,০০০/-(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা। এ বিষয়ে জকিগঞ্জ থানার মামলা নং-২৫, তাং-১৬-০৭-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে। আসামী ফারুক অাহমদের বিরুদ্ধে ১। সিলেট কোতয়ালী মডেল থানার মামলা নং-২০, তাং-১১-০৮-২০১৮ খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ)/১৯(১) এর ৯(ক)/২৫, ২। সিলেট কোতয়ালী মডেল থানার মামলা নং-১৩, তাং-০৭-০৭-২০১৮ খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ), ৩। জকিগঞ্জ থানার মামলা নং-১০, তাং-০৭-০৭-২০১৮ খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ), ৪। জকিগঞ্জ থানার মামলা নং-১২, তাং-২৩-০৯-২০০৬ খ্রিঃ, ধারাঃ ১৯১৮ সালের সিনেমা অটোগ্রাফী আইনের ৬(১), ৫। জকিগঞ্জ থানার মামলা নং-২৪, তাং-২৯-০৭-২০১৬ খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/২৫, ৬। সিলেটের দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫, তাং-২৩-০৭-২০১৬ খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)। আসামী জাহির উদ্দিন @ জহির এর বিরুদ্ধে ১। সিলেটের এয়ারপোর্ট থানার মামলা নং-০৭, তাং-২১-০৩-২০১৩ খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক), ২। গোয়াইনঘাট থানার মামলা নং-০৮, তাং-০৭-০৮-২০১৮ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক), ৩। চট্টগ্রামের আকবর শাহ থানার মামলা নং-১৩, তাং-০৬-০৭-২০১৮ খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) মামলা সমূহ বিচারাধীন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেন- সিলেট জেলা পুলিশের দক্ষ, অভিজ্ঞ, নিষ্ঠাবান, সততার উজ্বল দৃষ্টান্ত যার অনুপ্রেরণায় জকিগঞ্জকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে আমরা অঙ্গিকারাবদ্ধ, মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারকে জকিগঞ্জ থানার পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।’