তথ্য সংগ্রহ সপ্তাহ ঘোষনা করলো জকিগঞ্জ থানা পুলিশ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ থানা পুলিশ মাদক সংক্রান্ত তথ্য গ্রহণের জন্য বিশেষ সপ্তাহ ঘোষণা করেছে।

জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মো আব্দুন নাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেন-
‘প্রিয় জকিগঞ্জবাসী,
জকিগঞ্জ থানা পুলিশ আগামী ২১-০৭-২০২০ খ্রিঃ তারিখ হতে ২৭-০৭-২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত বিশেষ তথ্য সংগ্রহ সপ্তাহ ঘোষনা করছে। উক্ত সময়ে জকিগঞ্জের সকল সচেতন নাগরিক, বীর মুক্তিযোদ্ধা, চাকুরীজীবি, অবসরপ্রাপ্ত চাকুরীজীবি, জনপ্রতিনিধি, প্রাক্তন জনপ্রতিনিধি, প্রবাসী, ব্যবসায়ী, ইমাম, মুয়াজ্জিন, সকল সরকারী বে-সরকারী সংগঠন, মানবাধিকার কর্মীসহ সকলকে প্রত্যেকটি ইউনিয়নের, প্রত্যেকটি ওয়ার্ডের মাদক সংক্রান্ত অবগত তথ্যাদি জকিগঞ্জ থানার সরকারী মোবাইল নাম্বার 01713-374381 তে normal message, whatsapp, facebook messanger এর মাধ্যমে অথবা অফিসার ইনচার্জ এর ব্যক্তিগত মোবাইল নাম্বার 01717-622665 তে normal message, whatsapp, facebook messanger এর মাধ্যমে তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, তথ্য সরবরাহকারীর নাম, ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। প্রাপ্ত তথ্য সমূহ যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জকিগঞ্জ থানা পুলিশ জকিগঞ্জ হতে অচিরেই মাদককে চিরবিদায় জানাতে চায়। আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।মাননীয় পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের রয়েছে জকিগঞ্জকে শতভাগ মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার। জকিগঞ্জ থানা হতে শতভাগ মাদক নির্মূল করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব এবং সফল হব নিশ্চিত। সবার নিকটে তথ্য চাই, পাশাপাশি আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করছি।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *