
জালালাবাদ এসোসিয়েশন ইউ কে ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউ কে এর যৌথ উদ্যোগে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অক্সিজেন কন্সিসটেন্ট, ৩ টি পালস অক্সিমিটার, ১টি হুইল চেয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদির কাছে স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেছেন জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সিলেট ল’কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সাংবাদিক এহসান আহমদ উজ্জল।
রবিবার দুপুরে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ডা.আব্দুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী,পৌর মেয়র হাজি খলিল উদ্দিন, অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের,
আওয়ামিলীগ নেতা এমএজি বাবর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এড.মোস্তাক আহমদ, রোটারিয়ান হাজী আব্দুল খালিক, আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী, জিয়াউর রহমান, আনোয়ার খান, রেজাউল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী, হাবিবুর রহমান, ফজলে রাব্বী প্রমুখ।