
জকিগঞ্জের কাজলসার ইউনিয়নাধীন আটগ্রাম বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ১২জুলাই রবিবার জকিগঞ্জ থানাধীন ০৩ নং কাজলসার ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা কালে আটগ্রাম বাসস্ট্যান্ড বাজারের তারেক আহমদ এর ওয়ার্কসপে রাত ০৮.২০ ঘটিকায় টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় এসআই মোহন রায়, এএসআই তাজুল ইসলাম, এএসআই রায়হান আহমদ ও তার সঙ্গীয় ফোর্স কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। বিলাল আহমদ (৩০), পিতা-নিজার আলী, সাং-উত্তর বালিঙ্গা, ২। তারেক আহমদ (২২), পিতা-মৃত আব্দুল করিম, সাং-চারিগ্রাম, ৩। আব্দুস সালাম (৩২), পিতা-মৃত আতাউর রহমান, সাং-মইরতল, ৪। নিজাম উদ্দিন (৫০), পিতাঃ মৃত জমির আলী, সাং-গুচ্ছগ্রাম, সর্বথানা-জকিগঞ্জ, জেলা-সিলেটদের আটক করা হয় এবং তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জামাদি হিসেবে ১। ক্রীম রংয়ের গাপলার গুটি-২৮ টি, ২। সর্বমোট ৪৯০/-টাকা যাহার মধ্যে (ক) ১০০ টাকার নোট ০২ টি, (খ) ২০ টাকার নোট ০৫ টি, (খ) ১০ টাকার নোট ১৯ টি উদ্ধার করা হয়। এ ঘটনায় জকিগঞ্জ থানার মামলা নং-১৯, তাং-১২-০৭-২০২০ খ্রিঃ, ধারাঃ ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩ রুজু করা হয়েছে।