জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসির নতুন আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেটে অবস্থানরত জকিগঞ্জের ইন্টার থেকে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ৪ জুলাই ২০২০ ইংরেজী রোজ শনিবার রাত ৯ টায় প্রেসিডেন্সিয়াল বোর্ডের আয়োজনে এক অনলাইন মিটিং এ ৩ মাস মেয়াদী করোনা কালীন সময়ের জন্য ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহবায়কঃ তারেক আহমেদ
যুগ্ম আহবায়কঃ টিপু সুলতান
সদস্য সচিবঃ রুহুল আমিন
সদস্যঃ এমাদ আহমেদ
সদস্যঃ রুবিনা ইয়াছমিন রুবি

উক্ত আহবায়ক কমিটির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সদস্যদের উজ্জীবিত করে কার্যকরী কমিটি গঠনের স্বপ্ন দেখছেন সদস্যরা – এমনটাই জানিয়েছেন জেডএসসি’র নব নির্বাচিত যুগ্ম আহবায়ক টিপু সুলতান।

আহবায়ক তারেক আহমদ বলেন, সবাই দোয়া রাখবেন, অর্পিত দায়িত্ব যেনো যথাযথ পালন করতে পারি এবং সবার সহযোগিতায় জেডএসসি কে যেন আরো এগিয়ে নিতে পারি ।

উল্লেখ্য : ২০১৭ সালের ৫ মে প্রতিষ্টিত হয়েছিল জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *