প্রতিবন্ধী মাহতাবুর রহমানের স্বপ্নের ঘর নির্মাণ করে দিলো মুসলিম হ্যান্ডস

Spread the love

জকিগঞ্জ টিভি:: মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর গৃহ নির্মান প্রকল্পের আওতায় জকিগঞ্জের ফুলতলী গ্রামের শারিরীক প্রতিবন্ধী মাহতাবুর রহমান মাতাই’কে আধা পাকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে।

প্রতিবন্ধী মাহতাবুর রহমান মাতাই’র পুরাতন ছিদ্রযুক্ত টিনের চালা ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছিলো। ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী কে নিয়ে কষ্টের মধ্যে দিনাতিপাত করছিলেন মাহতাবুর রহমান মাতাই।

মুসলিম হ্যান্ডসের মাধ্যমে ২টি বেড রুম ১ টি পাকঘর সহ মোট ৩ রুমের ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহতাবুর রহমান মাতাই। তিনি বলেন- “যারা আমাকে এই ঘর দিয়েছেন এবং যারা ঘর নির্মান কাজে সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ লায়েক জাজা দান করুন। আমি সবার জন্য দোয়া করবো।”

১৯ মে মঙ্গলবার মুসলিম হ্যান্ডসের প্রতিনিধিগণ মাহতাবুর রহমান মাতাই’র কাছে ঘরের চাবি হস্থান্তর করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *