দুই শতাধিক পরিবারে ইফতার বিতরণ করেছে সোসাইটি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেটের সামাজিক সংগঠন “সোসাইটি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার ইফতারের পূর্বক্ষণে দুই শতাধিক লকডাউনে থাকা অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণের তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সোসাইটি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সিলেটের পৃষ্টপোষক বিশিষ্ট ব্যবসায়ী সোহেল তালুকদার, সোসাইটি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সিলেটের সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আহমেদ, সদস্য রায়হান উদ্দীন, আব্দুল আজিজ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *