
জকিগঞ্জ টিভি : মোহাম্মদ ইয়াহইয়া:: করোনা ভাইরাস পরিস্থিতিতে গোটা বিশ্বে বিরাজ করছে আতঙ্ক। যার দরুন সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন অবস্থায় তাদের পরিবার নিয়ে পড়েছে নানা উৎকন্ঠা ও খাদ্য সংকটে। সামগ্রিক দিক বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগ ইছামতি ডিগ্রী কলেজ, জকিগঞ্জ, সিলেট শাখার উদ্যোগে জকিগঞ্জ উপজেলার ৫৭টি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিতে উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি: আবুল কাহের মাসুদ তালুকদার, সাধারণ সম্পাদক: দেলওয়ার তালুকদার, সহ-সভাপতি: আরিফ আহমদ, মনসুর আহমদ. এ. আর সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ ইয়াহইয়া, সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক : সাজন আহমদ, কাওছার আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: গুলজার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আর মাসুদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, দাতারা জানিয়েছেন- করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকতে প্রস্তুত রয়েছে ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগ পরিবার।