
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের গঙ্গাজল এলাকায় করোনা উপসর্গ নিয়ে মৃত সামছুল ইসলাম সামুল এর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। তথ্যটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী
উল্লেখ্য, গঙ্গাজলের শামসুল দেহে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছিলেন৷ ফলে করোনার আশঙ্কা থাকায় তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়েছিলো। আজ তার ফলাফল আসে। তার পরিবারের পাচঁজন সদস্যেরও ফলাফল নেগেটিভ এসেছে।