জকিগঞ্জের ইমাম-মুয়াজ্জিনদের পাশে আওয়ামীলীগ নেতা কাওসার চৌধুরী

Spread the love

জকিগঞ্জ টিভি:: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জকিগঞ্জের ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী।

সোমবার সকাল ১১ টায় জকিগঞ্জ উপজেলা পরিষদে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শামস উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমরু, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, যুবলীগ নেতা শামীম আহমদ, কামরুজ্জামান কয়ছর, মালেক আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, পৌরছাত্রলীগের সভাপতি নুরুল আমিন প্রমূখ।

উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা থেকে সংগৃহীত তালিকা অনুযায়ী ইমাম মুয়াজ্জিনদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ প্রেরণ করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *