তিন শতাধিক দরিদ্র পরিবারের পাশে তফজ্জুল আলী সেবা ফাউন্ডেশন

Spread the love

জকিগঞ্জ টিভি:: করোনা সংকটে স্থবির পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিন আনে দিন খায় এমন শ্রেণীর মানুষজন। বিপাকো পড়া এমন তিন শতাধিক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে তফজ্জুল আলী সেবা ফাউন্ডেশন।

সোমবার ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারে ঈদ উপহারসাসগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, চিনি, সেমাই, ময়দা।
জকিগঞ্জ পৌরসভার দরিদ্র তিন শতাধিক পরিবারগুলোর বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সদস্য লায়েক আহমদ, আখতারুজ্জামান রাজুসহ আরো অনেকেই।

উল্লেখ্য, সাধ্যমত আশপাশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি ও জকিগঞ্জ সোসাইটি অব ইউ এস এ ইন্ক এর সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *