জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামের ১৭০ জন গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও গ্রামের রাস্তায় লাইটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় দরগাবাহারপুর মধ্য মাঠে দরগাবাহারপুর প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়।

পরিষদের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আব্দুর রাজ্জাক ইকবালের সভাপতিত্বে ও দারুল আজহার ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হামিদ জালাল এবং ছাত্রনেতা ফরহাদ আহমদের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান ও দরগাবাহার পুর প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা আব্দুল কাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এনজিও সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, এনআরবি ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী ও হাড়িকান্দী জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা এনামুল হক।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাড়িকান্দী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম খসরু, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ইউপি সদস্য নাজিম উদ্দিন, যুবনেতা জিয়াউর রহমান ফারুকী, এলাকার বিশিষ্ট মুরব্বী মোস্তফা উদ্দিন, আব্দুল হাকিম ও তাহির আলী প্রমূখ।
বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা শুক্কুর আহমদ লস্কর, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা জাতীয় পার্টি নেতা নোমান উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা সওদাগর সেলিম, প্রবাসী মামুনুর রশীদ, বিশিষ্ট মুরব্বী আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, ফয়জুল হক, কাজী এনামুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এটিএম হামিদ, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম রাহাত ও ছাত্রলীগ নেতা এটিএম নাসির প্রমূখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান, এলাকার গরীব-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও হাড়িকান্দী মাদ্রাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়। পরে অতিথিবৃন্দ গ্রামের একেবারে পূর্ব দিকের সীমানা থেকে রাস্তায় লাইটিং কাজের শুভ উদ্বোধন করেন।