জকিগঞ্জ টিভি:: সাদিরখাল প্রিমিয়ার লীগ এস.পি.এল. এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
১০ফেব্রুয়ারি সোমবার গোটারগ্রাম পশ্চিম মাঠে আয়োজিত ৪র্থ আসর এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ৮নং কসকননপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, আলী হোসেন কাজল, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজলসার ইউনিয়নস্থ ৪নং ওয়ার্ডের সদস্য কফিলুজ্জামান কফিল।
খেলা পরিচালনা করেন- কামিল আহমেদ তাপাদার ও মেহেদী হাসান রাজু। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সাদিরখাল নাইট রাইডার্স এবং সাদিরখাল লায়ন্স এর মাঝে।