ফ্রান্সের প্যারিসে জকিগঞ্জ যুব ফোরামের অগ্রযাত্রা

Spread the love

ফ্রান্স থেকে আব্দুর রশিদ চৌধুরী:: ফ্রান্সে জকিগঞ্জ যুব ফোরামের আয়োজনে ৯ ফেব্রুয়ারী রবিবার বিকেল ৪ ঘটিকার সময় প্যরিসের একটি অভিজাত রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাব উদ্দিন সাবু’র সভাপতিত্বে ও সালাউদ্দিন জালাল এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আহসান হাবীব চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল হক আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজাদ আহমেদ, মুহিউদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জকিগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখার জন্য এবং ফ্রান্সে অবস্থানরত সকল জকিগঞ্জীদের সুবিধা অসুবিধায় একে অন্যের পাশে দাড়ানোর জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পরে সভায় সর্বসম্মতি ক্রমে, আজাদ আহমেদ বারহাল (ইউপি) প্রধান উপদেষ্টা এবং মাহবুবুল হক আজাদ কে আহ্বায়ক করে একটি কমিটি উপস্থাপন করা হয়। উপদেষ্ঠা মন্ডলি ও আহ্বায়কের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আহাদ, আলম হুদা খান, সুমন আহমেদ, জাকির হোসেন, দেলওয়ার হোসেন, গিয়াস উদ্দিন হৃদয়, সফিক আহমেদ, সুয়েব আহমেদ, ওসমান গনি, আবেদ আহমেদ, রুহুল আহমেদ রাহেল, আবেদ হোসেন, ফয়সল আহমেদ, শরীফ আহমেদ, বেলাল আহমেদ, সাহেদ আহমেদ রাজা , আলঙ্গীর হোসেন প্রমুখ ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *