হাজারিচক বেলজিয়াম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গণসংবর্ধনা

Spread the love

জকিগঞ্জ টিভি:: হাজারীচক বেলজিয়াম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ও রাতাচড়া রাস্তা উদ্বোধন সম্পন্ন হয়েছে।

৭ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অাব্দুর রউফ।
মো: শাহরিয়ার ইমন জসিমের পরিচালনায় কালামে পাক থেকে তিলাওয়াত করেন মো: গোলজার আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব নোমান উদ্দিন চৌধুরী, সমাজ সেবক নুরুল ইসলাম খাঁন, ০৮ নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল জালাল, উপজেলা প্রকৌশলী মনসুরুল আলম, ইকবাল আহমদ, জয়নাল আবেদীন, ছালেক আহমদ, সাহান আহমদ, নজরুল ইসলাম, সাইফুল্লাহ খালেদ, ময়নুল আহমদ, খলকু আহমদ, মিনহাজ আহমদ, এনায়ত হোসেন আমরুজ, খালেদ আহমদ প্রমূখ।

সকলের উপস্থিতিতে এ সময় রাতাচড়া রাস্তার উদ্বোধন করেন অতিথিরা। পরে বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *