
জকিগঞ্জ টিভি:: তরমুজ আলী তাপাদার (কুটন মিয়া) ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্টের ২১তম বৃত্তি বিতরণ সম্পন্ন হয়েছে।
৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জের ইউনিয়ন অফিসস্থ হাফিজ মজুমদার বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান।
ট্রাস্টের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস শহিদ তাপাদারের সঞ্চালনায় ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, শিক্ষানুরাগী নোমান উদ্দিন তাপাদারের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লন্ডন প্রবাসী আশরাফ উদ্দীন তাপাদার নাঈম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সীমান্তিকের চীফ পেট্রোন, অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ তাপাদার, ট্রাস্ট সভাপতির সহধর্মিণী ইউকে প্রবাসী আনজুমান আরা বেগম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ আবুল মাসুদ, ৮ নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক রিয়াজ, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহতাব হুসেন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মস্তকিম আলী হায়দর, ট্রাস্টের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হাই, মো. হারিস উদ্দিন, ট্রাস্টের সদস্য মো. নাসির উদ্দিন চৌধুরী, কাজী মো. আব্দুল করিম, সুলতান নুর উদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম চৌধূরী, মো. নজমুল ইসলাম, জুনেদ আহমদ, মো. নজরুল ইসলাম প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও বৃত্তি এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য- ৮০ টি স্কুলের ৩৭৫জন কৃতি শিক্ষার্থীরা এসময় বৃত্তি গ্রহণ করে।