
ইকবাল আহমদ লিমন, ফেঞ্চুগঞ্জ থেকে :: মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে—তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। তাইতো বিপন্ন অসহায় দুস্থ মানুষের পাশে সেবার পরশ নিয়ে সব সময় পাশে থাকতে চায় মানবতাবাদী সামাজিক সংগঠন উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ।
বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২০ইংরেজি, উপজেলার উত্তর কুশিয়ারা ইউপির দিনপুর গ্রামের বাতির আলীর অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে গিয়ে পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
জানাযায়, প্রায় এক মাস পুর্বে রান্নাকরা গরম তরকারি নিয়ে যাওয়ার সময় অসর্তকতা বসত বাচ্চাটি দৌড়ে এসে পড়ে যায়, তারপর পুরো শরীর জলসে যায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, শিশু বাচ্চাটির সমস্ত শরীর ব্যান্ডেজ করা শয্যাশায়ী অবস্থায় চিৎকার চেচামেচি করছে, বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের ৫ তলায় ২৩ নং ওয়ার্ডের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে।
এসময় পরিবারের পক্ষ থেকে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আলী হোসেন বলেন, আমরা প্রবাসে থাকলেও সবসময় চেষ্টা করি আমাদের অনলাইন গ্রুপ থেকে দেশের অসহায় দুস্থ গরিব মানুষের পাশাপাশি এবং বিভিন্ন দুর্যোগে শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে মানুষের কল্যাণে কাজ করার।’
অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমন্বয় কমিটির অর্থ সম্পাদক আব্দুর রব, দৈনিক একাত্তরের কথা ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আসিফ ইকবাল ইরন, শিক্ষানবিশ আইনজীবী ইকবাল আহমেদ লিমন, বিষনু দাস প্রমুখ।