
জকিগঞ্জ টিভি:: সরকারি উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় জকিগঞ্জের ৫০ টি স্কুলে ২ লক্ষ টাকা করে আসন্ন অনুদান সঠিকভাবে ব্যবহারের নিমিত্তে উপজেলার মানিকপুর ইউনিয়নে ৯টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর।

পৃথকভাবে এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সওদাগর সেলিম, ৯০নং কলাকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের আহমদ, মকসুদ আলম, কবির আহমদ, ৯১নং ইছামতি (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষক মকবুল হোসেন, আব্দুল মালিক, জালাল আহমদ, আব্দুল মতিন মেম্বর, ৯৩নং সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষিকা রোকসানা বেগম, ১১২ নং মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষক নাছির উদ্দিন চৌধুরী, কাজী আব্দুল করিম, মো.আব্দুস শুক্কর, রাবিয় সুলতানা, সাহেলা বেগম, ১৩২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষক আবুল হোসেন চৌধুরী, ১০৫ নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিরঞ্জন বিশ্বাস, ১০০ নং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষক সোলায়মান ফকির, মো. নজমুল ইসলাম, ১০০ নং উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষকফারুল ইসলাম চৌধুরী, ৯৯ জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম চৌধুরী
ফখরুল ইসলাম প্রমুখ।


এসময় বিভিন্ন স্কুলে ব্যয়ের খাতসমূহ সম্পর্কে আলোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।