কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা ; জকিগঞ্জে পরীক্ষা দেবে প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থী

Spread the love

জকিগঞ্জ টিভি:: আগামীকাল ০৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় সারাদেশে এই পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এদিকে, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতবারের চেয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন।
সারাদেশে ২৮ হাজার ৮৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৫১২ টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জকিগঞ্জ টিভিকে জানান এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জকিগঞ্জের শিক্ষার্থীর সংখ্যা ৩৫৩৬জন। জকিগঞ্জে এস এস সি কেন্দ্র-১ এ ১৭৫৬জন, কেন্দ্র-২ এ ৮৯৩জন, দাখিল কেন্দ্র-১ এ ৩৮৫জন, কেন্দ্র-২ এ ৩৬১জন এবং অন্যান্য ভেন্যু জুড়ে ১৪১ জন পরীক্ষার্থী অংশ নেবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *