(ইকবাল আহমেদ লিমন, ফেঞ্চুগঞ্জ থেকে):: বাংলাদেশ শেখ রাসেল পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত ৪নং উত্তর কুশিয়ারা ইউপি শেখ রাসেল পরিষদের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল পরিষদ কে অভিনন্দন জানিয়ে নবগঠিত উত্তর কুশিয়ারা ইউপি শেখ রাসেল পরিষদের উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্টিত হয়।
জায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিমের নেতৃত্বে আনন্দ মিছিলটি কটালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সভায় মিলিত হয়।
মিছিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর কুশিয়ারা ইউপি ছাত্রলীগ সভাপতি সেকুল ইসলাম শান্ত, সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ শাহরিয়ার, যুগ্ম-সাধারন সম্পাদক খায়রুল ইসলাম আপন, নতুন কমিটির সহ-সভাপতি এমরান হোসেন, তানভীর ইসলাম নাঈম, মহসিন আহমদ, তাহসিনুল ইসলাম, বিপ্লব দাস, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, যুগ্ম-সাধারন সম্পাদক আরিফ হাসান, রাশেদ হাসান, ছয়েফ আহমদ রকি, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ জাফর, দপ্তর সম্পাদক অয়ন চন্দ্র দাস, প্রচার সম্পাদক অর্জুন দাস প্রমুখ।