জকিগঞ্জ টিভির: (ইকবাল আহমদ মিলন,ফেঞ্চুগঞ্জ থেকে) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা প্রসারের জন্য চালু হলো প্রি-ভোকেশন কোর্সের,
গত শনিবার ১লা ফেব্রুয়ারী ৪ তলা বিশিষ্ট ভবনের প্রথম তলা কারিগরি শিক্ষা প্রসারের জন্য প্রি-ভোকেশন এন্ড ভোকেশন কোর্স জন্য নবনির্মিত মাহমুদ উস সামাদ চৌধুরী ভবনের উদ্বোধন করেন,সিলেট-৩ আসনের সংসদ মাহমুদ উস চৌধুরী,
উদ্বোধন কালে তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে,
তিনি আরো বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে ভবন নির্মিত হচ্ছে। এ সুযোগ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে দক্ষ মানব শক্তিতে পরিণত করতে পারবে,
উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-ফেঞ্চুগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী মাহমুদুল হাসান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোঃ বদরুজ্জামান,সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, ইউপি আওয়ামিলীগের সভাপতি নুরুল ইসলাম পংকি, বদরুল আলম,জয়নাল আবেদিন,কয়েছ আহমদ, মেম্বার আব্দুল মনাফ মেম্বার, জামাল আহমদ মেম্বার, হেলাল আহমদ মেম্বার, নাছির উদ্দিন রিজু,শিপন পাল, নজরুল ইসলাম আব্দুল মুকিত কয়েছ , জুনেল আহমদ, সাজ্জাদ আহমদ, উত্তর কুশিয়ারা ইউপি সভাপতি, সেকুল ইসলাম, যুগ্ন সাধারন স্পাদক, খাায়রুল ইসলাম,নাঈম আহমদ, মাহমুদল হাসান,শেখ রাসেল পরিষদের সভাপতি জায়দুল ইসলাম, সাধারন সম্পাদক নাজিম আহমদ, মহসিন আহমদ প্রমুখ।