
জকিগঞ্জ টিভি:: বাংলাদেশ ছাত্রলীগ জকিগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত ৩নং কাজলসার ইউনিয়নে প্রায় এক যুগ পর নতুন সেশনের কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মিজান আহমদ সহ ইউনিয়ন ছাত্রলীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা সুলতান সালাউদ্দিন জালাল।
শুক্রবার (৩১ জানুয়ারী) তিনি এক বিবৃতিতে জানান, দীর্ঘ একযুগ পর ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হলো। আশা রাখি, এর মধ্যদিয়ে এ অঞ্চলে ছাত্রলীগ আরো শক্তিশালী হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সাহায্য করবে।
কমিটিতে মামুনুর রশিদকে সভাপতি এবং মিজান আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি: অরুণ দাস রাজু, আহমদ হোসাইন তানিম, আবুল কাশেম তালুকদার, বাবর আহমদ তাপাদার, হুমায়ূন রশীদ বাবুল, ফরহাদ আহমদ তালুকদার। যুগ্ন সাধারণ সম্পাদক: আলমগীর হোসেন চৌধুরী, মোর্শেদ আলম মুন্না, এস এম মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক: মঞ্জুরুল হক তোফায়েল, সালমান আহমদ তালুকদার, মো.আব্দুল করিম, সঞ্জয় বিশ্বাস৷ প্রচার সম্পাদক: মাহিদ আহমদ চৌধুরী। দপ্তর সম্পাদক:আমান উদ্দীন আরমান। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক:আব্দুস সবুর। সাংস্কৃতিক সম্পাদক: মিনহাজ আহমদ। সমাজ সেবা সম্পাদক: ইমরান আহমদ। ক্রীড়া সম্পাদক:সুমেল বিশ্বাস।