মাওলানা বদরুল হক খান ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: মাওলানা বদরুল হক খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ঘটিকায় ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় অনুষ্ঠান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন লস্করের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি মাওলানা বদরুল হক খান’র সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
উপজেলা রিসোর্স সেন্টার জকিগঞ্জ’র ইন্সট্রাক্টর মো. আবুল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ, মাসুম মিয়া, জুবায়ের আহমদ ইছামতি ক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি এম এ করিম, সীমান্তিক হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, ৯ নং মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আহমদ, ট্রাস্টের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সুফিয়ান আহমদসহ বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষক মন্ডলী।

উল্লেখ্য উক্ত বিতরণী অনুষ্ঠানে ২৫ টি বিদ্যালয় এর ৫৬জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *