জকিগঞ্জ টিভি:(ফেঞ্চুগঞ্জ থেকে মোঃইকবাল আহমেদ লিমন) ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা বলেন,চল্লিশ বছরের সাংবাদিকতায় কেউ বলতে পারবেনা নিউজের জন্য এক কাপ চা খেয়েছি,পারলে চা খাওয়ানো চেষ্টা করছি, টাকা পয়সা দুরের কথা চা ও খাইনি,আমি যদি কারো কাছ থেকে টাকা নিতাম আপনারাও যদি নেন, চিরদিনের জন্য তার কাছে মাথা নত হয়ে যাবে,সে আপনাকে গালি দিবে এবং সমস্থ সাংবাদিক সমাজ কে গালি দিবে।
২৫শে জানুয়ারী শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় প্রেসক্লাব হল রুমে শুরু হয়,২য় বারের মতো ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়,
প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দেলোয়ার হোসের সঞ্চালনায় প্রথম অধিবেশন ছিল “সাংবাদিকতা ও গণমাধ্যম” এই আলোচনায় বলেন,একজন প্রকৃত সাংবাদিক যদি কেউ হয় তাহলে সে একজন প্রকৃত মানুষ হয়,তার চারিত্রিক গুণাবলি, সামাজিক দ্বায়িত্ব, নাগরিক দ্বায়িত্ব সম্পুর্ন রুপে পালন করার সুযোগ আছে,

আরো বলেন, যে কাজ করলে আমার পেশা কলঙ্কিত এবং আমি তার সামনে দাড়াতে পারবো না, এই কাজ আমি করবো না,
সাংবাদিকতা করার জন্য সবাইকে উৎসাহিত করি, কেউ যদি শখের বসে সাংবাদিকতা করতে চায়,তাহাকে ও আমি উৎসাহিত করি আসুক, জানুক, দেখুক, সাংবাদিকতা করতে করতে হয়তো নেশা হয়ে যাবে পরে হয়তো পেশা হয়ে যাবে,
সি আই পি সিলেট এর প্রতিষ্টাতা পরিচালক আল আজাদ, সংবাদের উৎস এবং সংবাদ লেখার কৌশল নিয়ে আলোচনা প্রশিক্ষণে বলেন, প্রশিক্ষণে যত বেশি নিবেন তত বেশি শিখবেন,প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী বা ছোট হলেও সেখানে যাবেন সেখান থেকে অন্তত নতুন করে একটিও শব্দ শিখবেন,
সেখান থেকে শেখা হয়ে যাবে,
তিনি আরো বলেন,সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা,এই পেশায় আসা বা ঠিকে থাকা এখন খুব কঠিন মুহূর্ত, সংবাদ থেকে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যম, অনলাইন পোর্টাল, সংবাদ লিখা খুব কঠিন বিষয় যারা সংবাদ সংরক্ষণ করে লেখে তারাই সাংবাদিক, সাধারণ সংবাদ, এক্সক্লুসিভ, ইনডেপথ,অনুসন্ধানী, অপরাধ সংক্রান্ত, ক্রীড়া বিষয়ক,সাংস্কৃতিক, ফিচার, এসব ধারনা দেন প্রশিক্ষনার্থীদের,
দ্বিতীয় অধিবেশনে দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক ও প্রবীন সাংবাদিক আব্দুল হামিদ মানিক ” সংবাদ পত্রের ভাষা নিয়ে সাংবাদিকতার নানা দিক, কৌশল, ধরন ইত্যাদির উপর প্রশিক্ষণ প্রদান করেন ,
২৬ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষে
প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম জাহিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন, শহীদ আহমেদ চৌধুরী জুলহান, আর কে দাস চয়ন, ফরিদ উদ্দিন, মুস্তাফিজুর রহমান কিনেল, রুমেল আলী প্রমুখ।
তার আগে প্রেসক্লাবের সদ্য প্রায়ত দীর্ঘদিনের সুনামধন্য সভাপতি জিয়া খালেদ ও প্রেসক্লাবের কনিষ্ঠ সাংবাদিক রুমেল আলীর পিতার স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।