ইছামতি কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র মিজানুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

Spread the love

জকিগঞ্জ টিভি:: ইছামতি কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র মিজানুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ১০ জানুয়ারী শুক্রবার রাত্রে প্রবাস ফেরৎ মিজানুর রহমান ইন্তেকাল করেন।
তার রুহের মাগফিরাত কামনায় ২৫ জানুয়ারী শনিবার দাখিল ব্যাচ-২০১৩ এর আয়োজনে মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত মাহফিলে মো: জহির উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন ওলিউর রহমান সাজু, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন আলিম উদ্দীন তাওহীদ।

দাখিল ব্যাচ ২০১৩ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন কামরুল ইসলাম, ইমরান আহমদ চৌধুরী , মিজানুর রহমান এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাজেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- মাদরাসার উপাধ্যক্ষ শিহাবুর রহমান চৌধুরী, প্রধান মুহাদ্দিস আব্দুল বাছিত, আরবি প্রভাষক আব্দুল লতিফ শামিম, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, ইবতেদায়ী প্রধান জিল্লুর রহমান, লাইব্রেরিয়ান দেলওয়ার আহমদ চৌধুরী, হবিবিয়া ছাত্র সংসদের ভি. পি আকবর আহমদ চৌধুরী, দাখিল ব্যাচ ২০১৩’র শামিম আহমদ, আব্দুল মনাফ,নুরুল হাসান, আব্দুল বাছিত সহ অত্র মাদ্রাসার আহমদ হুসাইন আইমান, জাকির হুসেন, জুয়েল মাহমুদ প্রমুখ।
মাহফিল পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন আতিক আহমদ, হেলাল আহমদ, বিলাল আহমদ, তারেক আহমদ, ছাদিকুর রহমান, জাহেদ আহমদ, সিপার আহমদসহ দাখিল ২০১৩ব্যাচের শিক্ষার্থীরা।

পরে, দোয়া ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *