
জকিগঞ্জ টিভি:: ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো জকিগঞ্জ। প্রাথমিকভাবে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় একই সময়ে ভূমিকম্প সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
দুপুর ১.১১মিনিটে এক ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। আতঙ্কিত লোকজন এ সময় ঘর-বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েন। এখন পর্যন্ত উপজেলার কোথাও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।