ছোট্ট খুকি
জুয়েল মাহমুদ
ছোট্ট খোকী রংতুলিতে
গ্রামের ছবি আঁকছিলো
সন্ধ্যেবেলা নদীর উপর
পাখির অনেক ঝাঁক ছিলো।
নদীর কাছে সূর্য ডুবে
তীরে বাধা নাও ছিলো
রাখাল ছেলে ফিরছে বাড়ি
এই ছবিতে তাও ছিলো।
রংধনুটি মাথার উপর
সাতটি রং তার ছিলো
ঘাসফড়িংয়ের নাচন দেখে
সবার নজর কাড়ছিলো
তার পাশেতে গাঁয়ের ছেলে
দলবেঁধে সব খেলছিলো
এমনি করে ছোট্ট খোকী
ছবি এঁকে ফেলছিলো।