
জকিগঞ্জ টিভি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি জকিগঞ্জ আসছেন আগামিকাল।
২৫জানুয়ারি রবিবার সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে হাফিজ মজমুদার শিক্ষা ট্রাস্টের ৩৬ তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
বৃত্তি প্রদানঅনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার এমপি।
উল্লেখ্য, অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্থরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।