সোনাসারে ইউসিবির আউটলেট উদ্বোধন বৃহস্পতিবার ; উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের সোনাসার বাজারে আগামী ৩০জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)’র এজেন্ট আউটলেট।

এদিকে, ২৫ জানুয়ারি শনিবার আউটলেট অফিসের কাজ পরিদর্শন করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আউটলেটের সাফল্য কামনা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *