
হযরত আল্লামা গনিপুরী ছাহেব (রহঃ) এর সুযোগ্য ছাহেবজাদা হযরত মাওলানা খলিল আহমদ ছাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স এর পক্ষ থেকে সংবর্ধনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবার, আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স কনফারেন্স হলে অনুষ্ঠিত উক্ত মাহফিলে সংবর্ধিত অতিথি বলেন,”বর্তমান সময়ে মসজিদ ভিত্তিক সমাজকে গুরুত্ব দিতে হবে, মসজিদের গুরুত্বকে কোনভাবেই অস্বীকার করা যাবে না। হিফজের ছাত্রদের ফরজের পাশাপাশি নফল আমলের প্রতি গুরুত্বারোপ করতে হবে।”

বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়। বক্তারা হযরত মাওলানা খলিল আহমদ ছাহেবের দ্বীনি খেদমত ও ত্যাগের প্রশংসা করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, অত্র কমপ্লেক্সের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

পরিশেষে হযরত মাওলানা খলিল আহমদ ছাহেবের দোয়া ও মুনাজাতের মাধ্যমে সংবর্ধনা মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।