শাহ কাছিম রহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে মাহফিলে মীলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের হযরত শাহ কাছিম (রহঃ) ইসলামি যুব সংগঠনের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর, রবিবার তোপখানা জামে মসজিদে মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা ক্বারী আজিজুর রহমান বারগাত্তীর সভাপতিত্বে ও মাওলানা মো.আকতারুজ্জামানের পরিচালনা মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর জালালিয়া ফাজিল মাদরাসা’র অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা জ.উ.ম. আব্দুল মুনাঈম মনজালালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জী, বারহাল গাউছিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার মাওলানা আব্দুল কাদির জিহাদী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা আহমদ আল মনজুর, নাশিদ শিল্পী ক্বারী রিয়াদুর রহমান চৌধুরী।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহ কাছিম (রহঃ) ইসলামি যুব সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু ছায়েফ (কাজু), সভাপতি মো.নেজাম আহমদ চৌধুরী, গুলজার আহমদ,মাহিন আহমদ, খায়রুল ইসলাম, মামন আহমদ, আজিম উদ্দিন, ওলিউর রহমান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *