
জকিগঞ্জ উপজেলার আটগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাত, উপস্থিত বক্তৃতা ও সীরাত বিষয়ক রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সাংস্কৃতিক সংগঠন আবাবিল আয়োজিত অনুষ্ঠানটি, ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়।
ইমরান হোসেনের সভাপতিত্ব ও তানভীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত ও সাংবাদিক মাহতাব উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনবৃত্তান্ত সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। বর্তমান প্রজন্মকে সীরাতচর্চায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
অনুষ্ঠানে ক্বেরাত পরিবেশন করেন শাকিলা ইয়াসমিন সুন্নাহ, স্বাগত বক্তব্য প্রদান করেন সুজন উদ্দিন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মাহফুজ আল রাহি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মুকিত, জাহিদ হাসান, কাওসার হোসাইন, মিজানুর রহমান কামরান, ছাফওয়ান আহমদ প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর, শনিবার আবাবিল আয়োজিত সীরাত বিষয়ক রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এএন/এসইউ-২০২৫