
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মরিচা বাগান বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর, শনিবার বাদ যোহর মরিচা বাগান বাড়ি থেকে বের হওয়া র্যালিতে শতাধিক সুন্নি ছাত্র-জনতা ও আশেকে রাসুল অংশ নেন। র্যালিটি আটগ্রাম বাজার, মরিচা গ্রামসহ স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মরিচা বাগানবাড়ি ও সিলেট হাউজ ইউকের স্বত্বাধিকারী হাজী ইসমাঈল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ইউনুছ আহমদ, শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার প্রধান ফকিহ ড. মুফতি মুহাম্মাদ মুহিবুল্লাহ, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা কবির আহমদ ও মাওলানা হুসাইন আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাজার কেন্দ্র জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান বারগাত্তী, সিলেটের ব্যবসায়ী শিহবুর রহমান, জকিগঞ্জ উপজেলার তালামীযের সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, মিছবাহ উদ্দিন চৌধুরী, মাজহারুল ইসলাম, সুমন আহমদ, ইউসুফ আহমদ প্রমুখ।
এএন/২০২৫