
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন ইছামতি ডিগ্রি কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় কালিগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি আহমদ আল মনজুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার প্রশিক্ষণ সম্পাদক তানভীর আহমদ, জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার সভাপতি আহমদ হোসাইন আইমান, লতিফিয়া ক্বারী সোসাইটি ইছামতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, আনজুমানে আল ইসলাহ জেদ্দা শাখার উপদেষ্টা ক্বারী মর্তুজা আহমদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল হাছিব তাপাদার, আব্দুল বাতিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমদ ও জাহিদ হাসান মিলন , ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী এবং জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী।
কাউন্সিলে কাওছার আহমদকে সভাপতি শাহান আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মিজানুল হককে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন:
সহ-সভাপতি মাজেদুল হক চৌধুরী, ওলিউর রহমান,সহ-সাধারণ সম্পাদক তাজেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান,
প্রচার সম্পাদক মাহফুজ আহমদ,
সহ-প্রচার সম্পাদক সালমান আহমদ,
অর্থ সম্পাদক আব্দুল আহাদ নাইম,
অফিস সম্পাদক আল হাসান আহমদ,
সহ-অফিস সম্পাদক মামন উদ্দিন,
প্রশিক্ষণ সম্পাদক আরাফাত আলী,
সহ-প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান,
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নাহিদ উদ্দিন,
সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আহমদ মাহফুজ,
তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মেহেদি,
সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাফওয়ান আল হাবিব।
সদস্যরা হলেন: নাহিয়ান ইসলাম রাফি, সাইদ আহমদ, আশরাফ হোসেন, ইজহার হোসেন, সালমান আহমদ, আহমদ আল ইমরান ও শাহজাহান আলম।