মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের উদ্যোগে দোয়া মাহফিল

Spread the love

জকিগঞ্জ টিভি ডেস্ক::::

মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সদস্য খালেদ মাহমুদ চৌধুরীর মা, প্রতিষ্ঠাকালীন সদস্য আবু সুফিয়ান চৌধুরীর বাবা ও অন্যান্য মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট (মঙ্গলবার) বালাউট দারুল কোরআন মাদরাসায় এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা বালাউটী ছাহেব (রহ.)-এর ছাহেবজাদা শাহ সাফিউর রহমান বালাউটী, শাহ মুনিবুর রহমান বালাউটী, জকিগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান এবং তাহসিন বিডির পরিচালক মাহতাব উদ্দিন।

এছাড়া মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ চৌধুরী, আজির উদ্দিন, মুহিন চৌধুরী, আকতারুজ্জামান, রিয়াদুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম, এইচ আর সুজন, ফয়ছল, সাত্তার, মিনহাজ, মিলাদ হুসেন, মাহফুজ, হাসান প্রমুখ।

উল্লেখ্য, মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় কোরআন খতম করা হয় ও মাহফিল শেষে মাদরাসার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

এএন/২০২৫


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *