জকিগঞ্জের ইজি টক একাডেমি ও এনআরবিসি ব্যাংক কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের যৌথ উদ্যোগে দাখিল/এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা সম্পন্ন।

Spread the love

জকিগঞ্জের ইজি টক একাডেমি ও এনআরবিসি ব্যাংক পিএলসি কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের যৌথ উদ্যোগে দাখিল/এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা সম্পন্ন।

জকিগঞ্জ টিভি :: ইজি টক একাডেমি ও এনআরবিসি ব্যাংক পিএলসি কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের যৌথ উদ্যোগে দাখিল/এসএসসি পরিক্ষা ২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে কালিগঞ্জ বাজারস্থ চৌধুরী প্লাজার ইজি টক একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী পরিচালক জুবায়েরুল হাসান, সাংবাদকি এনামুল হক মুন্না, কালিগঞ্জ সোবহানীয়া মার্কেটের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ, কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নজমুল হক, ইজি টক একাডেমির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান এবং এনআরবিসি ব্যাংক কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের ম্যানেজার ইমাম হাসান প্রমুখ।

এছাড়াও ইজি টক একাডেমির পরিচালক মাহবুবুর রহমান, মো. মুহি উদ্দিন, মো. খলিলুর রহমান, এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা জনাব মো. আল আমিন, আসিফ মিয়া (আসিফ), শাকিল আহমদ, শুব্রত বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী ও সমাজের গুণীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জকিগঞ্জ অনলাইন টিভির সাংবাদিক আহমেদ সাঈদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে বক্তারা ইংরেজি শিক্ষার গুরুত্ব, এ অঞ্চলে ইজি টক একাডেমির শিক্ষা কার্যক্রম এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিং সহজ করতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন।

পরিশেষে দাখিল/এসএসসি পরিক্ষা ২০২৫ উত্তীর্ণ প্রায় ৩০০+ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন।

📍ইজিটক একাডেমির অফিস ঠিকানা: চৌধুরী প্লাজা (নিচতলা), কালিগঞ্জ বাজার, জকিগঞ্জ, সিলেট।
📞 যোগাযোগ: 01846-776232


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *